1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

মনোনয়ন বৈধ ঘোষণার পর শাহজাহান চৌধুরী: ফেইক আইডিতে সাইবার বুলিং বন্ধ হলে সুন্দর নির্বাচন হবে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ১০:০৪ এএম

উখিয়া–টেকনাফ (কক্সবাজার–৪) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে সাইবার বুলিং বন্ধ করা গেলে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন,“নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, তবে তা শালীনতার মধ্যে থাকা উচিত। ফেইক আইডি দিয়ে অপপ্রচার ও সাইবার বুলিং বন্ধ করা গেলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।”
তিনি আরও জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গেও তার সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে এবং পারস্পরিক সম্মান বজায় রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণই উপকৃত হবে।
দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজার জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য।
বিএনপির এই প্রার্থী আশা প্রকাশ করেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে উখিয়া–টেকনাফ আসনে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে।

সূত্র: UNTV

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com