1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন

সিএনজির সিট কভারের নিচে লুকানো ইয়াবাসহ পাচারকারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ১০:৩৩ পিএম

টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি। আটক আনোয়ারুল ইসলাম (২২) হোয়াইক্যং কাঞ্জর পাড়ার মো. ইউনুছের ছেলে।

উখিয়া বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম জানান, ২৫ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় হ্নীলা স্টেশন থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। অভিযানে বিজিবির নারকোটিক্স ডগ ‘রকি’ সিএনজি যাত্রীর সিট কভারের নিচে অভিনব কায়দায় কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮ হাজার ইয়াবা শনাক্ত করে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চালক আনোয়ারুল ইসলামকে আটক করা হয় এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত সিএনজি ও ১২টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি জানায়, হ্নীলা বাজার থেকে এই ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

বর্তমানে উদ্ধার করা মাদক ও সিএনজিসহ আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িত অন্য চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও বিজিবি সূত্রে জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com