1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

নাফ নদীতে অবৈধ জাল নির্মূলে টেকনাফে বিশেষ কম্বিং অপারেশন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ২:১৪ পিএম
টেকনাফের নাফ নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল, কারেন্ট জাল, মশরী জাল অপসারণে “বিশেষ কম্বিং অপারেশন” ২০২৬ পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের বাস্তবায়নে আজ বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য অধিদপ্তরের মাঠ কর্মকর্তা শহীদুল আলমের সার্বিক সহযোগিতায় এতে নের্তৃত্ব দেন টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা।
সাবরাং শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার খলিলুর রহমানের নের্তৃত্বে অভিযানে সহযোগিতা করেন কোস্টগার্ডের একটি টিম।
এ সময় অভিযানে কোন অবৈধ জাল পাওয়া যায়নি। অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন গত ১লা জানুয়ারি থেকে শুরু হয়েছে যা আগামী ফেব্রুয়ারিতে সম্পন্ন হবে বলে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়।
টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, অবৈধ জাল নির্মূলে মৎস্য অধিদপ্তরের এ অভিযান চলমান থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com