1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নাফ নদীর ওপারে সংঘর্ষে কাঁপছে টেকনাফ: সীমান্তে সতর্ক বিজিবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০১/২০২৬ ১০:৫৯ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে চরম অস্থিরতা বিরাজ করছে। হোয়াইক্যং সীমান্তের ওপারে শক্তিশালী বোমা বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে এপারের অন্তত আট হাজার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে শুরু হওয়া এই বিস্ফোরণের তীব্রতায় সীমান্ত লাগোয়া বাড়িঘরগুলো বারবার কেঁপে উঠছে।

জানা গেছে, নাফ নদীতে জেগে ওঠা তোতার দিয়া, হাসিমের দিয়া, বিলাসী দ্বীপ ও হউসের দিয়ার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে দেশটির রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা), নবী হোসেন বাহিনী এবং আরাকান আর্মির সঙ্গে আরএসও’র মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই সংঘাতের রেশ ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় নাফ নদীতে মাছ ধরার সময় মো. আলমগীর নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে নাফ নদী ও চিংড়ি ঘেরে মাছ ধরতে যাওয়া হাজারো জেলে বর্তমানে প্রাণভয়ে রয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম জানিয়েছেন, সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং গুলিবিদ্ধ জেলের পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে।

৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. জহিরুল ইসলাম জানান, ওপারে গোলাগুলি চললেও বিজিবি সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে। কিছুদিন শান্ত থাকার পর মিয়ানমার সীমান্তের এই আকস্মিক অস্থিরতা স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রাকে ঝুঁকিতে ফেলেছে।

সূত্র: কক্সবাজার জার্নাল

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com