1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার

র‍্যাবের হাতে গ্রেফতারকৃত টেকনাফের ইউপি সদস্য রেজাউল করিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ৯:২৬ এএম

টেকনাফের আলোচিত ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য রেজাউল করিম রোববার (৭ ডিসেম্বর) ভোরে কক্সবাজার সদর হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, ৪ ডিসেম্বর বুকে ব্যথা অনুভব করলে রেজাউল করিম চিকিৎসা নিতে ইউনিয়ন হাসপাতালে যান। সেখান থেকেই র‍্যাবের একটি দল তাকে আটক করে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, রেজাউল করিম নানা রোগে ভুগছিলেন। র‍্যাব তাকে হাসপাতাল থেকেই আটক করে এবং পরে র‍্যাব ও পুলিশের প্রহরায় তাকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com