1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

বাঁকখালী নদীর তীরে সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, সড়ক অবরোধে বিক্ষোভ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ৯:৩৮ এএম

কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ হওয়া জমিতে বিআইডব্লিউটিএর সীমানা নির্ধারণ কার্যক্রম ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। কস্তুরাঘাট এলাকায় জমির মালিক দাবি করা বাসিন্দারা শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপি সড়ক অবরোধ, টায়ারে আগুন ও গাছ ফেলে বিক্ষোভ করেন।

বিআইডব্লিউটিএ চলতি বছরের ১–৫ সেপ্টেম্বর জেলা প্রশাসনের সহযোগিতায় সাড়ে ৪০০ স্থাপনা উচ্ছেদ করে নদীতীরের ৬৩ একর জমি দখলমুক্ত করে। পরে ২০১৯ সালের যৌথ জরিপ অনুযায়ী ৩–১০ ডিসেম্বরের মধ্যে পিলার বসানো, সীমানা নির্ধারণ ও কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। তবে কার্যক্রম শুরুর আগেই স্থানীয়দের প্রতিবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ—তাদের ব্যক্তিগত জমিতে জোর করে সীমানা চিহ্নিত করা হচ্ছে এবং আদালতের আদেশ মানা হচ্ছে না। অন্যদিকে নদী বন্দরের পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল বলেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেরই বৈধ কাগজপত্র নেই। আদালতের আদেশ শুধু নির্দিষ্ট কিছু দাগ নম্বরের জমির ওপর থাকায় সেগুলো পরিহার করে বাকি অংশে কাজ চলবে। তিনি নিশ্চিত করেন—বর্তমানে কোনো উচ্ছেদ অভিযান নেই; শুধু দখল রোধে আগের উদ্ধারের জায়গায় পিলার বসানো হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com