1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঈদগাঁওয়ে নিখোঁজ হওয়া শিশু মো. নাঈম এর মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১২/২০২৫ ৩:১৮ পিএম

কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজ হওয়ার একদিন পর বিলের পানি থেকে মো. নাঈম (৫) নামের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নিহতের বাড়ি সংলগ্ন বিলের পানি থেকে নাঈমের মরদেহটি পাওয়া যায়। নিহত নাঈম উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া গ্রামের ছৈয়দ নুরের সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে খেলতে বের হয়ে নাঈম আর ফিরে আসেনি। সন্ধ্যা ঘনিয়ে আসার পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে শুক্রবার সকালে বাড়ির সংলগ্ন বিলের পানিতে ডুবন্ত অবস্থায় এক শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর তারা শিশুটির লাশ উদ্ধার করেন।
জালালাবাদ ইউপি সদস্য নেজাম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুমার নামাজের আগেই শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com