1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফে মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ৭:২১ পিএম

কক্সবাজারের টেকনাফে মানব পাচার বিরোধী বিশেষ অভিযানে একটি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে টেকনাফ মডেল থানার শাহপরীর দ্বীপ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সনজীব কান্তি নাথ, এসআই মোরশেদ আলম এবং এএসআই মোঃ আলা উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে টেকনাফ থানার মামলা নং-২৯/২৬৮ (তারিখ: ১১ এপ্রিল ২০২৬), মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর আওতায় চিহ্নিত আসামী মোঃ ইসমাইল (১৯), মোঃ ইব্রাহিম (২৬) এবং মোঃ ফারুক (৩৫)-কে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সক্রিয় মানব পাচার চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, আটক আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মানব পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com