1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

টেকনাফের গহীন পাহাড়ে তিন যুবক খু*ন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ৩:১৪ পিএম

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন এর ৩ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড়ি জঙ্গল থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই উত্তর শিলখালী গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন—নুরুল বশর (২৮), পিতা: নুরুল ইসলাম; রবি আলম (২৩), পিতা: রুহুল আমিন; এবং মুজিবুর রহমান (২৮), পিতা: নুরুল কবির।

নিহত রবি আলমের বাবা রুহুল আমিন বলেন, সকালে স্থানীয়রা পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলেকে শনাক্ত করেন।

স্থানীয়দের বরাতে ইউপি সদস্য আমান উল্লাহ জানান, পাহাড়ে দীর্ঘদিন ধরে অপহরণ চলছে, সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়ে মরদেহগুলো দেখতে পায়।

টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হত্যাকাণ্ডের প্রকৃত কারন উদঘাটনে কাজ করছে পুলিশ। ধারনা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com