1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

ইটভাটার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু টেকনাফে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ২:৫৫ পিএম

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হল- নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এইচ’ ব্লকের মো. আলমের ছেলে খলিলুর রহমান (১০) এবং জাহেদ হোছনের ছেলে এরশাদুর রহমান (১১)। তারা উভয়েই দক্ষিণ লেদা এলাকার নুরুল কুরআন মডেল মাদরাসা হিফজখানা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে ফুটবল খেলা শেষে দুই শিশু ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যেতে থাকলে সাথে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে আসেন। প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজি করার পর পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধারের আগেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশের তদন্ত কর্মকর্তা সুশান্ত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুদের মরদেহ উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই রাতেই দাফন সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় ক্যাম্প এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com