1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ১:২৮ পিএম

টেকনাফে পৃথক দুই অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল) রাতে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার ‘উপরের বাজার’ এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ইদ্রিস (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া থানার একটি মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। র‍্যাব জানিয়েছে, ইদ্রিস টেকনাফ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

একই রাতে আরেকটি অভিযানে রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় অভিযান চালিয়ে মো. আইয়ুব (৫৫) নামে আরেক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার একটি মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার দুই আসামিকেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com