1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

টেকনাফে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ৯:৩৮ পিএম

কক্সবাজারের টেকনাফে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক ও মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজনেই মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানাধীন ভুসিডং জেলার খায়াংখালী মৃত নূর মোহাম্মদ সায়েদের পুত্র মো. সাজেদ (৩২) ও দলিয়াপাড়া আবদুল হামিদের পুত্র এনামুল হাসান (৩৩)।

র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমারের কিছু মাদক কারবারি চক্রের সদস্য মাদকের একটি বিশাল চালানসহ গোপনে টেকনাফ থানাধীন এলাকায় নিয়ে আসবে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব এর একটি দল সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডল পাড়া সাকিনস্থ মো. কবির হোসেনের জমিতে অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টাকালে আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত ২ জন মিয়ানমারের নাগরিক মাদক কারবারিকে আটক করা হয়। এবং আরো ৪-৫ জন পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

আটক মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবার এই বড় চালানটি নিয়ে আসে। এতে ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com