1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

‎টেকনাফে দেশীয় মদ বোঝাই ইজি বাইকসহ দুই পাচারকারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ৩:৩৫ পিএম

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে দায়িত্বরত বিজিবির মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’ হোয়াইক্যং থেকে টেকনাফগামী ১টি ইজি বাইককে নিয়মিত তল্লাশির জন্য থামায়। বাইকটি তল্লাশির এক পর্যায়ে নারকোটিক্স ডগ ‘মেঘলা’ নির্দিষ্ট যাত্রীর শরীর ও ইজিবাইকে মাদকের অবস্থানের ইঙ্গিত দেয়। বিজিবি সদস্যরা মাদক বহনের বিষয়ে নিশ্চিত হয়ে তল্লাশি করে ইজি বাইকের পিছনের সীটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় পানির বোতলের মাঝে ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং মদ বহনকারী ইজিবাইকসহ হোয়াইক্যংয়ের আবুল কাশেমের পুত্র আবুল হাশেম, বেদু মিয়ার পুত্র মোঃ কালা মিয়া (৩২) কে আটক করা হয়।

‎ আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com