1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

টেকনাফে বিজিবির অভিযানে দুই কিশোর উদ্ধার, মানবপাচারকারী গ্রেপ্তার

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ১২:৫৬ পিএম

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে পাচারের শিকার দুই কিশোরকে উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এসময় এক মানবপাচারকারীকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে যায়। সোমবার সকালে বড়ইতলি ও কেরানতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত এক এফডিএমএন সদস্য দুই বাংলাদেশি কিশোরকে চাকরির প্রলোভনে মিয়ানমারে পাচারের পরিকল্পনা করে। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, পাচারকারীরা ভুক্তভোগীদের কক্সবাজার থেকে টেকনাফে এনে অবস্থান নিচ্ছে। পরে কেরানতলীতে অভিযান চালিয়ে কিশোর মো. মাহিম (১৫) ও মো. সোহেল (১৬)-কে উদ্ধার এবং পাচারকারী মো. রাসেদ (১৮)-কে আটক করা হয়। তবে অপর পাচারকারী নূর হাসান (৩০) পালিয়ে যায়।

আটক রাসেদের জবানবন্দিতে জানা যায়, আন্তর্জাতিক পাচারকারী আমিনের সহায়তায় তারা বাংলাদেশি নাগরিকদের মিয়ানমার হয়ে মালয়েশিয়ায় পাচার করত। স্থানীয়দের বরাতেও জানা যায়, এই চক্র দীর্ঘদিন ধরে মানবপাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, “মানবপাচারের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলবে।”

আটক আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com