রোহিঙ্গা শরণার্থীদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১.২ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে।
ঢাকার ব্রিটিশ হাইকমিশনের রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের কক্সবাজারে ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তা করতে এই তহবিল ব্যবহার করা হবে।
তহবিলের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শরণার্থী পরিবারগুলোকে এলপিজি সরবরাহ করা হবে, যার উদ্দেশ্য শরণার্থী শিবির এবং আশেপাশের জীবনের মান উন্নত করা এবং পরিবেশগত ক্ষয় কমানো। বার্তায় উল্লেখ করা হয়েছে, “আমরা একসঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর এবং আরও টেকসই সম্প্রদায় তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।