1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আপত্তিকর চ্যাট ফাঁস’: শাবির ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ ফেনীতে খাল পুনঃখনন শেষে পৌনে ৮ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিচ্ছে না ভারত নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা নতুন দায়িত্বে ৩ মন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮

উখিয়ায় বিদ্যুৎ গেলেই অচল মোবাইল নেটওয়ার্ক, চরম ভোগান্তিতে গ্রাহক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ৯:৩২ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেই রবি, এয়ারটেল, টেলিটক, গ্রামীণ  মোবাইল নেটওয়ার্ক সেবা কার্যত অচল হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়া, কল ড্রপ, ইনকামিং-আউটগোয়িং কল বন্ধ হয়ে যাওয়া এবং দুর্বল সিগনালের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ থাকলে কোনোভাবে ইন্টারনেট চালু থাকলেও বিদ্যুৎ চলে গেলে মোবাইল টাওয়ারগুলোর বেশিরভাগই ব্যাকআপ সুবিধা দিতে ব্যর্থ হয়। অনেক এলাকায় ইন্টারনেটের গতি এতটাই ধীর হয়ে যায় যে জরুরি বার্তা পাঠানোও সম্ভব হয় না। আবার অনেক সময় সম্পূর্ণ সিগনাল হারিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, বিভিন্ন মোবাইল অপারেটরের টাওয়ারে জেনারেটর বা ডায়নামো থাকার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সেগুলো অচল অবস্থায় পড়ে থাকে। কিছু টাওয়ারে ব্যাকআপ ব্যবস্থা সচল থাকলেও তা সময়মতো চালু করা হয় না বলে অভিযোগ রয়েছে।

এছাড়া প্রতিটি টাওয়ার তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মী থাকলেও অনেক টাওয়ারে নিয়মিত তালা ঝুলতে দেখা যায়। স্থানীয়দের দাবি, ব্যাকআপ জ্বালানির জন্য বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

উখিয়ায় দ্রুত মোবাইল নেটওয়ার্ক সেবা স্বাভাবিক করা, টাওয়ারগুলোর জেনারেটর সচল রাখা এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন। বিশেষ করে জরুরি চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com