1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন!

টেকনাফে জিপের তলায় ডিসপেনসার বক্সে ইয়াবা, আটক ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ৮:৩৭ পিএম

জিপের নীচে থাকা ডিসপেনসার বক্সে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচার কালে টেকনাফ উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

৩০ অক্টোবর বিকেল সোয়া চারটার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালি গ্রামের মৃত জানে আলমের ছেলে মোঃ রাশেদুল হক (৩৬), মৃত সোলতান আহমদের ছেলে মোঃ হোসেন (২৬) ও লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ ইউনুছ।

অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা ও মাদক কাজে ব্যবহৃত ১টি জিপ গাড়ী, ৩টি মোবাইল, মাদক বিক্রির নগদ-১ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) অলক বিশ্বাস বলেন- এ ব্যাপারে যথাযথভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com