1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দ্রুত সব এমপিকে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে: গোলাম পরওয়ার টেকনাফে বিশেষ অভিযানে সেনাসদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার আ.লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু হচ্ছে ঢাকা থেকে এবার ধরা সাবেক এমপি বদির জামাতা রানা তাজউদ্দিন লন্ডনে ‘এনসিপি-আ.লীগ’ সংঘর্ষের জেরে সব বাংলাদেশিকে তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া মোটরসাইকেলে আনছিলো ইয়াবা, হোয়াইক্যং চেক পোস্টে বিজিবির হাতে ধরা

উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ৫:১৫ পিএম

৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় দুই রোহিঙ্গাকে আটক করেছে ৬৪ বিজিবি’র পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল।

মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার সীমান্তবর্তী মিজানের ঘের নামক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​আটককৃত আসামিরা হলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ (বালুখালী), ব্লক-বি এর বাসিন্দা মোঃ মোক্তার হোসেনের ছেলে মোঃ জোবায়ের (২০) এবং রোহিঙ্গা ক্যাম্প-৭ (কুতুপালং), ব্লক-ই এর বাসিন্দা মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।

​উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে নিয়মিত টহল পরিচালনাকালীন পালংখালী বিওপি’র বিশেষ টহল দল মায়ানমার সীমান্ত থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হাতে থাকা তিনটি পোটলা থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টুন অর্থাৎ ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে বহনের কথা স্বীকার করেছে।

​উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com