1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টেকনাফে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ৪:৫৫ পিএম

কক্সবাজারের টেকনাফে কোমরের বেল্টের ভিতরে লুকিয়ে পাচারকালে ইয়াবাসহ মো. সাদেক (২৩) নামে যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। বুধবার (৭ জানুয়ারি) হোয়াইক্যং চেকপোষ্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সাদেক টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজির পাড়া গ্রামের বাসিন্দা হাজী মোজাহার মিয়ার ছেলে।

৬৪-বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে টেকনাফ হতে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে আসলে বাসের সকল আরোহীকে তল্লাশি করা হয়। মো. সাদেককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে কোমরের বেল্টের ভিতরে সাদা টেপ দ্বারা মোড়ানো ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবা ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com