1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

চকরিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ১১:০৯ এএম

কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে বাপ্পি মল্লিক (৪৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মল্লিক পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা আশিষ মল্লিক বলেন, গত মঙ্গলবার মল্লিক পাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানের সাধারণ সম্পাদক ছিলেন বাপ্পি মল্লিক। গত বুধবার দুপুরে হারবাং থেকে বাড়ির জন্য বাথরুমের দরজা কেনার জন্য মোটরসাইকেলযোগে চকরিয়া পৌরশহরে যাচ্ছিলেন।

তাঁর মোটরসাইকেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী যাত্রীবাহী হানিফ পরিবহণের একটি বাস টমটম গাড়িকে ওভারটেক করতে যায়। এসময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক বাপ্পি মল্লিক গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হলে বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছিল। চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি অ্যাম্বুলেন্সে মারা যান।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, ঘাতক বাস জব্দ করা হয়েছে। চালক আর হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহত বাপ্পি মল্লিকের লাশ এখনও থানায় পৌঁছায়নি। লাশ থানায় আসলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com