1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

অনলাইন জুয়া: ঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত কক্সবাজারে যুবকের আত্মহত্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১২/২০২৫ ৬:০২ এএম

কক্সবাজারে অনলাইন জুয়ার কারণে ঋণগ্রস্ত হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ইমরান নামের এক যুবক।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) শহরের ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইমরান দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলো, সাথে তিনি মাদকাসক্তও ছিলেন। এছাড়া তিনি অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহতের স্বজনরা জানান, ইমরানকে একটি রুমের ভেতর থেকে ফ্যানের সাথে রশি লাগানো অবস্থায় তারা উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, প্রাথমিক তদন্ত বলছে এটি আত্মহত্যা। যুবকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com