1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

আরসা কমান্ডার শীর্ষ সন্ত্রাসী জাহিদ হোসেন (লালু) গ্রেপ্তার

✍️ প্রেস বিজ্ঞপ্তি •

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ৭:৪৯ এএম

রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসা (ARSA)-এর কমান্ডার হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী জাহিদ হোসেন প্রকাশ লালুকে গ্রেপ্তার করেছে যৌথ আভিযানিক দল। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ওয়েস্ট) এর অভ্যন্তরে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই রাউন্ড এমুনেশনসহ একটি ফাইভ স্টার পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি জাহিদ হোসেন ওরফে লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়াও প্রাক্তন আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে এফডিএমএন ক্যাম্পের অভ্যন্তরে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে।

 

সূত্র আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্প এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনায় সে পুনরায় সক্রিয় হচ্ছিল এবং এ উদ্দেশ্যে বিভিন্ন গোপন বৈঠক ও পরিকল্পনা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com