1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

এবার ভারতকে কড়া হুমকি দিলেন ট্রাম্প

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ৫:১১ পিএম

রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতকে নিয়ে ধারাবাহিকভাবে কঠোর অবস্থান জানিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ভারতের প্রতি নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্পের মন্তব্য অনুযায়ী, রাশিয়ার তেল আমদানির প্রশ্নে তাকে সন্তুষ্ট রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

 

ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তিনি একজন ভালো মানুষ। তিনি জানতেন যে আমি খুশি নই। আমাকে খুশি রাখা গুরুত্বপূর্ণ। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।”

 

ভেনেজুয়েলার ওপর সাম্প্রতিক মার্কিন হামলার পর বিশ্ব রাজনীতিতে আবারও তেলের গুরুত্ব সামনে এসেছে। ভেনেজুয়েলার তেলের মজুদ বিশ্বের অন্যতম বৃহৎ— যার পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেলেরও বেশি। এটি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুদ হিসেবে বিবেচিত।

এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। চলমান শুল্কসংক্রান্ত উত্তেজনা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যের গতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।

উল্লেখ্য, মোদির সঙ্গে ফোনালাপের কয়েক দিন আগেই ট্রাম্প ভারতীয় চাল আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন। হোয়াইট হাউসে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মার্কিন কৃষক প্রতিনিধিদের অভিযোগ ওঠার পর এই সতর্কবার্তা দেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com