1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মেরিন ড্রাইভ সড়কে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ভারতকে নরকের সঙ্গে তুলনা দিলেন ট্রাম্প মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩ ঢাকার বিদ্যুৎ যাবে গ্রামে, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর উখিয়ায় একাধিক মামলার পলাতক আসামি টিটু পুলিশের জালে সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল উখিয়ায় অবৈধভাবে পাহাড় কর্তন ও বালু উত্তোলন: ৩ লাখ টাকা জরিমানা ইয়াবা নিতে ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার আসতেন’

কক্সবাজারে পর্যটক ছিনতাইয়ের ঘটনায় ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১০/২০২৫ ৭:২৩ এএম

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

ছিনতাইয়ের শিকার আহত সাইফুল্লাহ টাংগাইল বাসাইল ৩ নং ওয়ার্ডের সিদ্দিক সিকদারের পুত্র।

 

জানা যায়, গত (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে কক্সবাজার পৌরসভাস্থ সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজি করে এসে এক পর্যটককে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোনটি ছিনতাই করে পালিয়ে যায়।

 

ঘটনার পরপরই কক্সবাজার জেলা পুলিশের নজরে এলে সদর মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল দ্রুত অভিযান পরিচালনা করে শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিক্কুল এলাকার মোঃ বাবুল, পিটি স্কুল এলাকার সাইফুল ইসলাম (২১), নতুন বাহারছড়া এলাকার মোঃ সোহেল (২২),
কলাতলী এলাকার মোঃ সিদ্দিক প্রঃ কানাইয়া (৪০) এবং সাতকানিয়ার বাসিন্দা(বর্তমান ঠিকান টেকপাড়া) এলাকার ইমরান সরোয়ার ইমন (২৫)।

 

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ছিনতাই চক্রটিকে চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কক্সবাজার জেলা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com