1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

কক্সবাজারে শিক্ষা সফরে এসে শিক্ষার্থী নিখোঁজ

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ৭:১৩ এএম

পর্যটননগরী কক্সবাজারে শিক্ষা সফরে এসে মীরসরাইয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সে উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাস রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

 

আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, গত ১ ফেব্রুয়ারি শনিবার রাতে কক্সবাজারে শিক্ষা সফরের উদ্দেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস রওয়ানা হয়। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাসসহ সাতজন শিক্ষক এবং ১০ জন অভিভাবক সদস্যসহ মোট ১৫০ জন সফরে গিয়েছিলেন।

 

রোববার সকালে কক্সবাজার পৌঁছানোর পর শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বিচে ঘুরতে যায়। দুপুরে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষার্থীও ফিরে আসে। সে গাড়িতে এসে কাপড় পরিবর্তন করে। দুপুরে খাওয়ার পরে বাস ছাড়ার সময় তাকে না পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা বিচসহ বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ায়। এ সময় তাকে না পেয়ে সন্ধ্যায় সহকারি প্রধান শিক্ষক রতন কুমার দাস কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন এবং অপর শিক্ষার্থীদের নিয়ে মীরসরাইয়ের উদ্দেশে রওয়ানা হন।

 

তিনি আরও বলেন, সকালে ওই শিক্ষার্থীর সঙ্গে সৈকতে একজন ছেলেকে ঘুরতে দেখেছে তার সহপাঠীরা। সহপাঠীরা জিজ্ঞেস করলে সেওই ছেলেকে তার ভাই পরিচয় দেয়। পুলিশ তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা বলেন, শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেলেও প্রধান শিক্ষক তাদের সঙ্গে যাননি। একজন শিক্ষক রোববার বিকেলে ফোন করে জানায়, ‘আমার মেয়েকে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ তারা থানায় জিডি করে মীরসরাই ফিরে এসেছেন, কিন্তু আমার মেয়ে ছাড়া। তাদের অবহেলার কারণে আমার মেয়ে নিখোঁজ হয়েছে। আমি মেয়েকে কোথায় খুঁজে পাবো ভেবে কান্নায় ভেঙ্গে পড়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়টি শুনেছি। প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেবো।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে বিদ্যালয়ের একজন শিক্ষক লিখিত ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com