1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে গুগল ম্যাপস কর্মীদের গণপিটুনি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ২:২০ পিএম

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে বৃহস্পতিবার রাতে গুগল ম্যাপসের একটি জরিপ দলকে চোর ভেবে মারধর করেছে স্থানীয়রা। এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, কানপুর জেলার বীরহার গ্রামে ঘটনাটি ঘটে। সেখানে টেক মাহিন্দ্রার হয়ে আউটসোর্স করা গুগল ম্যাপস দল ক্যামেরা লাগানো একটি গাড়ি ব্যবহার করে গ্রামাঞ্চলের রাস্তার ছবি তুলছিল।

উদ্দেশ্য ছিল গুগল ম্যাপে সঠিকভাবে মানচিত্র আপডেট করা। তবে ক্যামেরাযুক্ত গাড়িটি দেখে সন্দেহ হয় গ্রামবাসীর। তারা মনে করে, ক্যামেরা বসিয়ে হয়তো চুরি করার তথ্য সংগ্রহ করা হচ্ছে।
কিছুক্ষণের মধ্যেই কয়েকজন গ্রামবাসী গাড়িটি ঘিরে ফেলে ও দলটির সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে।

পরিস্থিতি দ্রুত উত্তেজনায় রূপ নেয় ও স্থানীয়রা দলটির সদস্যদের মারধর করে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সবাইকে উদ্ধার করে।
এর পর গুগল ম্যাপস দল ও গ্রামবাসী দুই পক্ষকে থানায় নেওয়া হয়। সেখানে জরিপ দল জানায়, তারা চোর নয়, বরং ম্যাপিংয়ের কাজ করছে। এরপর গ্রামবাসীরা শান্ত হয়।

গুগল ম্যাপসের একজন কর্মী বলেন, ‘আমি দলসহ জরিপের কাজে গ্রামে গিয়েছিলাম। কিন্তু ভুল বোঝাবুঝিতে স্থানীয়রা আমাদের মারধর করে। এ জরিপের জন্য আমরা ডিআইজির কাছ থেকে অনুমতিও নিয়েছিলাম।’

গ্রামবাসীরা জানিয়েছে, এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক চুরির ঘটনা ঘটেছে, তাই তারা বেশি সতর্ক ছিল।

তবে গুগল ম্যাপস টিম গ্রামবাসীর বিরুদ্ধে কোনো মামলা করেনি।

কানপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, গুগল ম্যাপিংয়ের কাজ চলছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন আছে ও গ্রামবাসীদের শান্ত করে সরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় কোনো আইন-শৃঙ্খলার সমস্যা নেই।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com