1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

ছাত্রদল ও শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কাদেরের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ৪:৪৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

আবদুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ ভালো আছে। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। কিন্তু কিছু অসঙ্গতিও দেখলাম। কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন, তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আর বিশৃঙ্খল পরিবেশও দেখেছি। ১০০ গজের মধ্যে স্লিপ কিংবা টোকেন দেয়া যাবে না। কিন্তু এমন শৃঙ্খলা মানা হয়নি। তবে নির্বাচন কমিশন ঠিক থাকলে ভালো কিছু সম্ভাবনা আছে।

বাগছাস সমর্থিত এক প্রার্থী প্রচারণা চালাচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন, এমনটা হয়ে থাকলে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। কিন্তু আমরা প্যানেলের প্রত্যেককে এ বিষয়ে সতর্ক করে দিয়েছি। আমার মনে হয় না আর কেউ এমনটা করবে।

তিনি আরও বলেন, শুধু ছাত্রদল নয়, ছাত্রশিবিরও প্রচারণা চালাচ্ছে। এখন যে বিষয়টা দরকার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন তাদের যে লোকবল রাখার কথা ছিল, সেটা চোখে পড়েনি। এটা আমাদের জন্য উদ্বেগজনক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com