1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

টেকনাফে পুলিশের অভিযানে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ১২:১৯ পিএম

কক্সবাজারের টেকনাফে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ও একটি সিএনজি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে টেকনাফ থানাধীন মহেষখালীয়া পাড়া সংলগ্ন টেকনাফ-কক্সবাজারগামী মেরিন ড্রাইভ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ গাড়িটি গতিরোধ করে তল্লাশি চালিয়ে সিএনজির পিছনে গ্যাস সিলিন্ডারের কাটা অংশে বিশেষ কায়দায় লুকানো ৪ হাজার ইয়াবা উদ্ধার করে।

এসময় সিএনজির চালক ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ (২৬), পিতা- মোঃ ছলিম উল্লাহ, মাতা- রশিদা বেগম, সাং- লেজির পাড়া, ৫নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন, টেকনাফকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com