1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

টেকনাফে ফের ১৪ জেলে অপহরণ, আতঙ্কে উপকূলের মাঝিমাল্লা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ২:১৩ পিএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও ২৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।

শনিবার(২৩ আগস্ট) ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মাথায় রবিবার (২৪ আগস্ট) দুপুরে আরও ১৪ জেলেকে দুটি ট্রলারসহ ধরে নিয়ে যায় সশস্ত্র এ সংগঠন।

স্থানীয় সূত্র জানায়, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ঘাটে ফেরার পথে নাফনদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্ট থেকে এ ঘটনাটি ঘটে। অপহৃত ট্রলার দুটি টেকনাফের ডেইলপাড়ার ফরিদ আলম ও নাইট্যংপাড়ার ছৈয়দ আলমের মালিকানাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ।

তিনি বলেন, “বৈরি আবহাওয়ার কারণে সাগরে থাকা ট্রলারগুলো ঘাটে ফিরছিল। ঠিক সেই সময় আরাকান আর্মির সদস্যরা দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে।”

এর আগে গত ২৩ আগস্ট দুপুরে একই এলাকা থেকে আরও ১২ জেলেসহ একটি নৌকা নিয়ে যায় আরাকান আর্মি। তারও আগে ১২ আগস্ট ট্রলারসহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ ২ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “দুটি ট্রলারসহ ১৪ জেলেকে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরাতে প্রশাসন কাজ করছে।”

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে অন্তত ২৩৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি ট্রলার-নৌকা ফেরত আনা সম্ভব হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com