1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফে বিজিবি ও র‌্যাবের সাঁড়াশি অভিযানে বিপুল ইয়াবা জব্দ, দুই মাদক পাচারকারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১১/২০২৫ ৮:০৬ এএম

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও র‌্যাব-১৫।

 

শনিবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

গোয়েন্দা সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান এনে বড় হাবিরপাড়ার মো. শাকেরের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে— এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানের পরিকল্পনা নেয় বিজিবি ও র‌্যাব। পরে সকাল ১০টা ৩০ মিনিটে একাধিক টহল দল এলাকা ঘিরে ফেলে এবং দীর্ঘ সাত ঘণ্টা তল্লাশি চালায়। অভিযান চলাকালে শাকেরের বাড়ির দক্ষিণ পাশে সুপারি বাগান সংলগ্ন টয়লেটের ভেতর থেকে অভিনব কৌশলে লুকানো ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

ঘটনাস্থল থেকে মো. শাকের ও মো. জাকির নামে দুই পাচারকারীকে আটক করা হয়। তবে তাদের সহযোগী ২–৩ জন মাদক চক্রের সদস্য বিজিবি ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের বড় হাবিরপাড়া এলাকার আব্দুল মোনাফের পুত্র মো. শাকের (৪০) এবং একই উপজেলার নাজির পাড়ার গুরা মিয়ার পুত্র মো. জাকির (৩৫)।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সীমান্তপথে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানায়, মিয়ানমারে অবস্থানরত মাদক সরবরাহকারীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে দেশে নিয়ে এসে বিক্রি করতো।

আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com