1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ১২:০৬ পিএম

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশির জন্য থামানো হয়। এসময় পিছনের সিটে থাকা এক আরোহীর আচরণ সন্দেহজনক মনে হলে সিএনজির ভেতর তল্লাশি চালায় কর্তব্যরত বিজিবি সদস্যরা। পরে পিছনের সিটের পাপোষের নিচে প্লাস্টিকের প্যাকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় আটককৃতরা হলেন, টেকনাফের হ্নীলার উলচামারী গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র আবুল বশর (৩৭) এবং টেকনাফ শাহপরীরদ্বীপ উত্তরপাড়ার মোহাম্মদ হোছনের পুত্র সবিরান (২৮)।

 

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com