1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

দলে ফিরে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন নেইমার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ৬:৪০ পিএম

চলছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। যেখানে দলে নেই নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, তিনি ইচ্ছে করেই দলের সেরা তারকাকে বাইরে রেখেছেন। এই সুযোগে বাকিদের পরখ করে নিতে চান। এর মধ্যে নেইমারকেও ফিট হতে সময় দিতে চান তিনি। এখন সবার মনে প্রশ্ন, নেইমার কি ফিট হয়ে ফিরতে পারবেন?

 

২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের হয়ে খেলেছেন নেইমার। গুরুতর হাঁটুর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। ২০২৫ সালে দরিভাল জুনিয়রের দলে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে মাঠে নামতে পারেননি। চোটের যে অবস্থা, ২০২৬ বিশ্বকাপে নেইমার খেলতে পারবেন কিনা; তা নিয়েও আছে ঘোর সংশয়।

তবে উত্তরসূরীর প্রত্যাবর্তন নিয়ে ভীষণ আশাবাদী ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। নেইমার প্রসঙ্গে ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই মহাতারকা বলেন, ‘আমি বিশ্বাস করি এটা শুধু সময়ের ব্যাপার। নামটা কিন্তু নেইমার, তাই এখানে ফেরার প্রশ্ন নেই। খুব শিগগিরই সে আমাদের হয়ে ফিরবে। আর আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে।’

 

নেইমারের ফেরার দাবি তুললেও নতুন কোচ আনচেলত্তির সিদ্ধান্তের বিরোধিতা করছেন না রোনালদিনহো। এসি মিলানে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘কার্লো তো মাত্রই এসেছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি। সফল কোচ, অভিজ্ঞতায় ভরপুর। আমি তার জন্য শুভকামনা জানাই। আশা করি তিনি ব্রাজিলকে আবার শীর্ষে ফেরাতে পারবেন।’

 

২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই কেটে রেখেছে ব্রাজিল। তাই বাকি ম্যাচগুলোতে আনচেলত্তি নতুন খেলোয়াড়দের যাচাই করতেই মনোযোগী হচ্ছেন। তবে সমর্থকদের মতোই ব্রাজিলের সাবেক তারকারা নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছেন। আর নেইমারকে দলে পেলে ব্রাজিলের স্কোয়াড যে আরও শক্তিশালী হবে তা বলাই বাহুল্য।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com