1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানি কাশ্মিরে পাক সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ২:৫৬ পিএম

পাকিস্তানের দখলে থাকা কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় পাক সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা ৫ জনের সবাই নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা ১০টার দিকে এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়েছে, “আজ সোমবার পাকিস্তানের সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো এবং আজকের উড্ডনটি ছিল একটি রুটিন ফ্লাইং। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”

“দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ২ জন পাইলট, দুজন ক্রু এবং একজন ফ্লাইট প্রকোশলী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।” দিয়ামের জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কিছুদিন আগে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সেই হেলিপ্যাডে পরীক্ষামূলক অবরতরণ (টেস্ট ল্যান্ডিং) করতে গিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

এমআই-১৭ হেলিকপ্টার রাশিয়ার তৈরি একটি সামরিক এয়ারক্র্যাফট। ১৯৭৫ সালে প্রথম এই হেলিকপ্টার তৈরি করে রাশিয়া। কয়েক বছর পর এই হেলিকপ্টারটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে ফের এই হেলিকপ্টারের উৎপাদন শুরু হয়েছে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর আর একটি এমআই ১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা চালক ও ৫ জন যাত্রীর সবাই নিহত হয়েছিলেন। বন্যাপীড়িত খাইবার পাখতুনখোয়ায় ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণের জন্য রওনা হয়েছিল হেলিকপ্টারটি, কিন্তু মূল গন্তব্য পৌঁছানোর অল্প আগে বিধ্বস্ত হয় সেটি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com