1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

বিএনপি ক্ষমতায় গেলে বার্মায় গৃহযুদ্ধে শান্তি ফেরাতে পারবো : শাহজাহান চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০১/২০২৬ ৬:১৩ এএম

কক্সবাজার-৪ আসনে (উখিয়া ও টেকনাফ) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, বার্মায় চলমান গৃহযুদ্ধে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে, সেটা আমরাই তৈরি করতে পারবো। তখন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হবে। বিএনপিই একমাত্র দল যারা সরকারে গেলে বার্মায় শান্তি ফেরাতে পারবো, অতীতে সে প্রমাণ রেখেছি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কক্সবাজারের টেকনাফে আয়োজিত নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি। শাহজাহান চৌধুরী বলেন, নিজ দেশে মাদকের আগ্রাসন রুখতে যুক্তরাষ্ট্র অনেক দূরের দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে যা আপনারা দেখেছেন। আমরা বার্মায় শান্তি ফেরাতে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করবো, যদি তাতে ব্যর্থ হই দেশের স্বার্থে যা প্রয়োজন তাই করবো। এক্ষেত্রে জনগণের সমর্থনের বিকল্প নেই।

 

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী আরও বলেন, টেকনাফ একসময় পর্যটকে মুখরিত ছিল, এখানকার ব্যবসা-বাণিজ্য সব পর্যটক নির্ভর ছিল। কিন্তু দুঃখের বিষয়, দিনে দিনে তা হ্রাস পেয়েছে। আমরা সেই অবস্থার পরিবর্তন ঘটাতে ধানের শীষে ভোট চাই।

 

সভায় কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ উখিয়া ও টেকনাফ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

প্রসঙ্গত, চারদলীয় ঐক্য জোট সরকারের আমলে (২০০১-২০০৬) শাহজাহান চৌধুরী জাতীয় সংসদের হুইপ ছিলেন। মিয়ানমার সীমান্ত ও রোহিঙ্গা ইস্যুসহ নানা কারণে কক্সবাজার-৪ আসন থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com