1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

বিনা ছুটিতে ভারতের আসামে টেকনাফ ইউএনও অফিসের কর্মচারী ধনঞ্জয় ধর! 

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০১/২০২৬ ৭:৪৯ এএম

নাম ধনঞ্জয় ধর। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত। বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাইন্যা পাড়া গ্রামে। বিগত বহু বছর ধরে ভারতে আসামে বাড়ি কিনে পরিবারের সদস্যরা বসবাস করছে৷ পরিবারের সবার ভারতীয় নাগরিকত্ব রয়েছে৷ তার সন্তানেরাও ভারতের আসামের শিক্ষা প্রতিষ্টানে পড়ালেখা করছে। গুঞ্জন আছে, ধনঞ্জয় ধরের ও ভারতীয় পাসপোর্ট এবং নাগরিকত্ব আছে। বিগত বহু বছর ধরে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে অনুমতি না নিয়েই বি-বাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পরিবারের কাছে যায়৷ সেখানে কয়েকদিন অবস্থানের পর আবারো বাংলাদেশে ফিরে আসে।

 

অনুসন্ধানে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ধনঞ্জয় কর্মস্থল থেকে বিনা ছুটিতে ভারতের আসামে বসবাসরত পরিবারের কাছে চলে যায়। আসামে যাওয়ার সময় তার ব্যবহৃত রবি সিমের মোবাইল নাম্বারটি খোলা রেখে কক্সবাজার শহরে বসবাসরত তার ভাইয়ের পরিবারের কাছে রেখে যায়। যাতে কেউ সন্দেহ করতে না পারে। তবে ভারতে থাকাকালীন তার রবি নাম্বারে একাধিকবার কল করা হলেও কেউ রিসিব করেনি। এভাবে বছরের পর বছর বিনা ছুটিতে ভারত গমন করে পরিবারের কাছে ছুটে যান সরকারি কর্মচারি ধনঞ্জয় ধর। এ বিষয়ে সুষ্টু ও গভীর তদন্ত করে উক্ত সরকারী কর্মচারীর বিরুদ্ধে বিহীত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কক্সবাজারের সচেতন মহল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com