1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে

মায়ানমারে মাদকের বিনিময়ে খাদ্য ও পণ্য পাচারের সময় ৯ চোরাকারবারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ৮:১৯ এএম

মায়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি খাদ্য ও পণ্য সামগ্রী পাচারের সময় ৯ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় কক্সবাজার কোস্ট গার্ড স্টেশনের একটি বিশেষ অভিযানে বাকখালী মোহনা সংলগ্ন এলাকা থেকে এই চোরাচালানবিরোধী অভিযানের সাফল্য আসে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি অসাধু চক্র বাংলাদেশি নিত্যপণ্য মায়ানমারে পাচার করে বিনিময়ে ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক দেশে আনতে প্রস্তুতি নিচ্ছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযানে নামে।

 

অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং ট্রলার থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশি পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল— ২৯ বস্তা ময়দা, ২৮ হাজার পিস গ্যাস লাইট, ৪,৮০০ প্যাকেট মশার কয়েল, ২৮ বস্তা রসুন, ৬২৪ প্যাকেট সাবান, ৭০ বস্তা ডিএপি সার, ৯৬ বোতল সয়াবিন তেল। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা। এসময় ট্রলারে থাকা ৯ জন চোরাকারবারীকেও আটক করা হয়।

 

কোস্ট গার্ড আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক চক্রের সাথে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। জব্দকৃত ট্রলার, পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com