1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

রোহিঙ্গা ক্যাম্পে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ১২:৩৪ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) এর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ১৬ নং ক্যাম্পে পৌঁছে তারা রোহিঙ্গা নেতা ও কন্সাল্টেটিভ কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বর্তমান সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, “মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আটক রোহিঙ্গাদের মুক্তি এবং নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।” প্রতিনিধি দল নিরাপদ প্রত্যাবাসন ও সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

৮ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালয়েশিয়ার সাবেক এমপি চার্লস সান্তিয়াগো। দলে ছিলেন মালয়েশিয়ার এমপি ওং চেন, থাইল্যান্ডের এমপি রাংসিমান রোম, ফিলিপাইনের সাবেক এমপি রাউল মানুয়েলসহ অন্যরা।

প্রতিনিধিরা ক্যাম্প ঘুরে দেখেন, রোহিঙ্গা নারী ও যুব প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেন এবং ১৮ নং ক্যাম্পের রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে সোমবার তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘ ও মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

উখিয়া থেকে ফিরে প্রতিনিধি দল ৩ সেপ্টেম্বর ঢাকায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com