আজ ১২ জানুয়ারি। শ্রমিক নেতা এম ইউ বাহাদুরের পিতা, বিশিষ্ট আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা মোস্তাফিজুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী।
মরহুম মাওলানা মোস্তাফিজুর রহমান তাঁর জীবদ্দশায় একজন প্রখ্যাত খতিব, ইমাম ও জনপ্রিয় ওয়াজী বক্তা হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে কক্সবাজারসহ বিভিন্ন এলাকার একাধিক মসজিদে খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
তার উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে রয়েছে— কক্সবাজার ঘোনাপাড়াস্থ খাজা মঞ্জিল মসজিদের প্রতিষ্ঠাতা খতিব, নতুন বাহারছড়া শাহী মসজিদ, নতুন ফিশারীপাড়া জামে মসজিদ, বদর মোকাম জামে মসজিদ ও মোহাজেরপাড়া মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন। এছাড়াও নাম না জানা আরও বহু মসজিদে তিনি নিষ্ঠার সঙ্গে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। সর্বশেষ তিনি বানু বরফকল মসজিদের দীর্ঘদিনের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
এম ইউ বাহাদুর তাঁর মরহুম পিতার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তায়ালা যেন মাওলানা মোস্তাফিজুর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন— আমিন।