1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

২০ ভরি স্বর্ণসহ জগদীশের আছে ৮ কোটি টাকার সম্পদ!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০১/২০২৬ ৯:৩৪ এএম

বাংলাদেশ লেবার পার্টি’র প্রার্থী হিসেবে কক্সবাজার-৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ‘পাসওয়ার্ড’ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ভাইরাল মুখ জগদীশ বড়ুয়া পার্থ।

হলফনামায় জগদীশ নিজের স্থাবর সম্পত্তি দেখিয়েছেন ৬.১২ একর জমি ও পৈতৃক সূত্রে পাওয়া সেমিপাকা বাড়ি। এসব সম্পদের বর্তমান আনুমানিক মূল্য লেখা হয়েছে ৭ কোটি ৭৫ লাখ টাকা।

এছাড়াও ৪৩ লাখ ৫০ হাজার টাকা বর্তমান আনুমানিক মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে তার, যার মধ্যে রয়েছে ২০ ভরি স্বর্ণ এবং স্ত্রীরও আছে ১০ ভরি স্বর্ণ।

সব মিলিয়ে ৮ কোটি টাকার বেশি সম্পদের মালিক জগদীশ নিজের পেশা ব্যবসা উল্লেখ করে বাৎসরিক আয় দেখিয়েছেন ৪ লাখ ২০ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন অষ্টম শ্রেণি। হলফনামায় তার কোন ঋণ বা দায়ের তথ্যের উল্লেখ নাই, দুটি মামলায় অতীতে আসামী হলেও সেগুলো থেকে তিনি খালাস পেয়েছেন বলে উল্লেখ করেছেন।

২০২৩ সালের কক্সবাজার পৌরসভা নির্বাচনে হেলমেট প্রতীক নিয়ে জগদীশ প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হয়েছিলেন, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি করা জগদীশ সেসময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com