1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফে বিজিবির অভিযানে ৩৯,২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ৯:১৭ এএম

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ খরেরদ্বীপ এলাকায় এ অভিযান চালায়।

 

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা খরেরদ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। খবরের ভিত্তিতে অধিনায়ক, ২ বিজিবি’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল এলাকায় মোতায়েন হয়।

অভিযান চলাকালে আলীখাল পোস্টের পূর্ব দিকে নদীর পাড়ে সন্দেহজনকভাবে ঘুরোফেরা করা এক জেলের গতিবিধি নজরে আসে। বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তিনি হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ কাদায় ফেলে কেওড়া বনের গভীরে পালিয়ে যায়। পরে চিরুনি অভিযান চালালেও তাকে ধরা সম্ভব হয়নি।

 

তবে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে মোড়ানো ৩৯,২০০ (ঊনচল্লিশ হাজার দুইশত) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, পালিয়ে যাওয়া পাচারকারীর পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি হলেন—
আনোয়ার হোসেন (প্রকাশ লেডা মিয়া, ৩৫), পিতা-হাজী লুলু মিয়া, গ্রাম-উলুচামারী লামার পাড়া, পোস্ট-রঙ্গী খালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

 

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়েছেন বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com