1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় ‘অদ্ভুত’ শিশুর জন্ম : নেই চোখ, নেই নাক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ৩:৪৯ এএম

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এক ব্যতিক্রমী শিশুর জন্ম নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে অবস্থিত রাবেয়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে জন্মগ্রহণ করে এই শিশু পুত্র সন্তান।

শিশুটির মা মোছাঃ জেসমিন সাদুল্লাপুর উপজেলার এক গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, নবজাতকের বাবা মোঃ সোলাইমান। জন্মের পর দেখা যায়, শিশুটির মুখ রয়েছে ঠিকই, কিন্তু তার চোখ ও নাক অনুপস্থিত — যা উপস্থিত চিকিৎসক এবং আশপাশের মানুষদের বিস্মিত করেছে।

ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। তবে শিশুটির অস্বাভাবিক শারীরিক গঠনের বিষয়ে চিকিৎসকরা বলছেন, এটি অত্যন্ত বিরল ঘটনা হলেও একেবারে অসম্ভব নয়।

শিশুটির জন্মের খবরে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। রাতেই ক্লিনিকের সামনে ভিড় জমাতে থাকেন শত শত উৎসুক মানুষ। অনেকেই একনজর শিশুটিকে দেখতে চান।

চিকিৎসকরা বলছেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে “কনজেনিটাল এনোমালি” বা জন্মগত শারীরিক বিকৃতি বলা যেতে পারে। পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার পর শিশুটির অবস্থা ও এই ব্যতিক্রমী গঠনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com