1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

চোরাই মার্কেট থেকে কিছু কিনে ব্যবহার করা যাবে?

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৪:২০ এএম

ইসলামে চুরি অত্যন্ত গর্হিত পাপ ও দণ্ডনীয় অপরাধ। চোর কোনো কিছু চুরি করলে ওই বস্তুর মালিক হয়ে না এবং ওই বস্তুটি বিক্রি করার অধিকারও তার থাকে না। বরং চোরাই মাল মূল মালিকের কাছে হস্তান্তর করা ওয়াজিব। সর্বোচ্চ চেষ্টার পরও মূল মালিকের কাছে হস্তান্তর করা সম্ভব না হলে সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দেওয়া ওয়াজিব।

চোরের জন্য চোরাই মাল বিক্রি করা যেমন জায়েজ নয়, জেনেশুনে চোরাই মাল কেনা এবং তা ব্যবহার করাও জায়েজ নয়। কোনো মার্কেট যদি চোরাই মালের মার্কেট হিসেবে প্রসিদ্ধ হয় এবং এ ব্যাপারে নিশ্চিত জ্ঞান বা প্রবল ধারণা থাকে যে, ওই মার্কেটে যা বিক্রি করা হয় তা চুরিকৃত তাহলে কারো জন্য ওই মার্কেট থেকে কোনো কিছু কেনা এবং তা নিজের প্রয়োজনে ব্যবহার করা জায়েজ হবে না।

কেউ যদি এ রকম মার্কেট থেকে বা চোরের কাছ থেকে চোরাই কিছু কিনে থাকে, তার জন্য ওই বস্তু ব্যবহার করা জায়েজ নয়। বরং ওই বস্তু প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা জরুরি। কোনোভাবেই মূল মালিকের সন্ধান পাওয়া সম্ভব না হলে তা সদকা করে দিতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com