1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো

টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই আসামী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১১:৪৯ এএম

টেকনাফে বিজিবির বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এসময় মাদক পাচারে জড়িত দুই আসামীকে আটক এবং একটি সিএনজি জব্দ করা হয়।

 

শনিবার (৩০ আগস্ট) বিকেল আড়াইটার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, কুতুপালং থেকে টেকনাফগামী রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বিজিবির K-9 ইউনিটের দক্ষ কুকুর ‘মেঘলা’ সিএনজির ভেতরে থাকা একটি বস্তায় সংকেত দেয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত সরঞ্জামের নিচে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় বস্তার মালিককে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি সিএনজির চালক পালানোর চেষ্টা করলে তাকেও বিজিবি সদস্যরা আটক করে।

 

আটককৃতরা হলেন জামতলী ১৫ নং ক্যাম্পের  মৃত হারুনের পুত্র মোহাম্মদ রফিক (২৯) এবং বান্দরবান আলীকদম মান্নান মেম্বরপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আবুল কাশেম (২৬)।

 

বিজিবি জানায় , আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত ইয়াবা ও সিএনজিসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com