1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

টেকনাফ উপকূলে ৫ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ৫:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফ উপকূলে সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

 

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। তিনি জানান, জিম্মি হওয়া ট্রলারগুলোর মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার এবং দুটি শাহপরীরদ্বীপের বাসিন্দাদের মালিকানাধীন।

 

চোখের সামনে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন অন্যান্য জেলেরা। তাদের বরাতে সাজেদ আহমেদ বলেন, ঘটনার সময় অন্তত ২০–৩০টি ট্রলার সাগরে মাছ ধরছিল। হঠাৎ দুটি স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা কয়েকটি ট্রলারকে অস্ত্রের মুখে থামিয়ে দেয়। পরে পাঁচটি ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা।

 

তিনি আরও জানান, খবর পাওয়ার পর বিজিবি, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তবে জিম্মি হওয়া জেলেদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com