1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

মুক্তিপণ দিয়ে ঘরে ফিরেছে টেকনাফে অপহৃত ৩ কৃষক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ৮:১১ এএম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বিভিন্ন সময়ে অপহরণের শিকার হওয়া ৩ জন স্থানীয় কৃষক মুক্তিপণ দিয়ে ঘরে ফিরেছে।

 

তিন রাত জিম্মি থাকার পর রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা অসুস্থ শরীরে বাড়ি ফেরেন।

 

 তারা হলেন, বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকার মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২),

আবুল মনজুরের ছেলে রহমত উল্লাহ (১৬) এবং আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ (৩৪)।

 

ভুক্তভোগী পরিবার জানায়, অপহরণকারীরা তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রথমে কৃষক মো. আলীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। এরপর দুপুরে ক্ষেত-খামারে যাওয়ার সময় রহমত উল্লাহ এবং পানের বরজে কাজ করার সময় সুলতান আহমদকে একই কায়দায় অপহরণ করে চক্রটি। পরে তাদের পাহাড়ে নিয়ে গিয়ে ৭২ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে নির্যাতনের পাশাপাশি মুক্তিপণ দাবি করা হয়।

 

ভুক্তভোগী মো. আলীর স্বজন ইমাম হোসেন বলেন, “তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

 

স্থানীয় আরও কয়েকজন অভিযোগ করে বলেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে টেকনাফে অপহরণ নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, “অপহরণ হওয়া ৩ কৃষক বাড়ি ফেরার খবর পেয়েছি।”

 

এদিকে কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মোট ২৬৩ জনকে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশকেই মুক্তিপণ দিয়েই ফিরতে হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com