1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাস্তায় নৌকা টাঙিয়ে গ্রেফতার আ’লীগ কর্মী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৪:২৮ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ-কাপড় দিয়ে নৌকা তৈরি করে রাস্তায় টাঙানোয় ময়নাল হক (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা তৈরি করেন ওই এলাকার আব্দুস সামাদের ছেলে আব্দুল বারেক (৫৫) ও আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। পরে নৌকাটি তারা বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখেন। এসময় নৌকার সঙ্গে নিজেদের ছবি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি ডিজিটাল ব্যানার লাগিয়ে দেন। তারা দুজনই আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

শুক্রবার সকালে নৌকা ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেফতার করে নৌকাসহ থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, এই ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com