1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রামুর কচ্ছপিয়ায় নি/ষি/দ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নিষিদ্ধ আওয়ামীলীগের পৌরসভার ১১ নং ওয়ার্ড সভাপতি নজরুল গ্রেফতার ২৮ মামলার আসামি আশিক শেষমেশ ধরা পড়লেন ‘গরু চুরি’তে : কারাগারে প্রেরণ চকরিয়ায় আগুনে দগ্ধ হয়ে কোরআনে হাফেজের মৃত্যু,পুড়ে ছাই বসতবাড়ি ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের মেধাবী শিক্ষার্থীদের ১,৫০০ কম্পিউটার দেবেন প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ পৃথক মামলায় মমতাজসহ তিনজনকে গ্রেপ্তারের আদেশ

সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’: প্রবাসীকল্যাণ মন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ৩:১০ পিএম

তাদের বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় ব্যয় সরকার বহন করবে। অন্য কর্মীদের জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা সোমবার প্রকাশ করা হবে।

চলতি মাসের শেষ দিকে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তাদের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার বিদেশযাত্রা ও কর্মসংস্থানের সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অনিয়মের অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

বিদেশে পাঠানোর পর চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না দেওয়া এবং চাকরির নামে প্রতারণার অভিযোগের ভিত্তিতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

কর্মী ও তাদের অভিভাবকদের অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ (ওইপি)-এর তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালে বিশ্বের ১১৫টি দেশে কর্মসংস্থানের জন্য গেছেন বাংলাদেশি কর্মীরা।

বিদেশগামী কর্মীদের দ্রুত পাঠানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী জানান, নতুন নতুন দেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিদেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সুপারিশের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী দেশভিত্তিক লবিস্ট নিয়োগ করা হবে।

মন্ত্রী আরো জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনার অন্যতম লক্ষ্য দক্ষ ও শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে মন্ত্রী বলেন, এ নিয়ে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। গত এপ্রিল ও জুলাইয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরেও বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com