1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রামুর কচ্ছপিয়ায় নি/ষি/দ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নিষিদ্ধ আওয়ামীলীগের পৌরসভার ১১ নং ওয়ার্ড সভাপতি নজরুল গ্রেফতার ২৮ মামলার আসামি আশিক শেষমেশ ধরা পড়লেন ‘গরু চুরি’তে : কারাগারে প্রেরণ চকরিয়ায় আগুনে দগ্ধ হয়ে কোরআনে হাফেজের মৃত্যু,পুড়ে ছাই বসতবাড়ি ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের মেধাবী শিক্ষার্থীদের ১,৫০০ কম্পিউটার দেবেন প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ পৃথক মামলায় মমতাজসহ তিনজনকে গ্রেপ্তারের আদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে বসছে কাঁটাতারের বেড়া

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ২:২০ পিএম

মাদক চোরাচালান ও পাচার পুরোপুরি রোধ করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এ কথা জানান।

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মাদকের উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা কঠোরহস্তে নির্মূলের পাশাপাশি অপরাধলব্ধ অর্থের অর্থনৈতিক নেটওয়ার্ক তদন্তের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা বা সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দৃড়প্রতিজ্ঞ।

বৈঠকে অংশ নিয়ে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম উন্নত বিশ্বের আদলে সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর প্রয়োগ বাড়ানোর ওপর জোর দেন। এছাড়া আরেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মন্তব্য করেন যে, মাদকের বিস্তার রোধে কেবল একক কোনো বাহিনী বা মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য সর্বাগ্রে প্রয়োজন একটি সমন্বিত সামাজিক আন্দোলন ও জাতীয় প্রতিরোধ।

বৈঠক থেকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে দ্রুত পর্যাপ্ত আর্থিক বরাদ্দ নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ সীমান্ত রুটগুলো চিহ্নিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ নজরদারি ও অভিযান জোরদার করার বিষয়েও দীর্ঘ পর্যালোচনা করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ বিভিন্ন অধিদপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরিন সুলতানারা অংশ নেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com