1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

সড়কে প্রাণহানি: এলাকায় মুখ দেখাতে পারি না, মানুষ আমাকে এখন বেঁধে রাখবে: হাসনাত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ১০:০২ পিএম

কুমিল্লা–সিলেট মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়ে সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে।’

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর এই সংসদ সদস্য সংসদে ফ্লোর নিয়ে বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমি ভিক্ষা চাই, এই সংসদের কাছে, এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন, যা ১০ লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে।’

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ জানান, তিনি কথা বলার কিছুক্ষণ আগেই ওই সড়কে তিনজন নিহত হয়েছেন। চলতি মাসেই এই মহাসড়কে ২৩ জনের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কুমিল্লা–সিলেট মহাসড়কের প্রস্থ মাত্র ১৮ ফুট, যা দুই বিভাগীয় শহরকে যুক্ত করা সড়কের জন্য অস্বাভাবিকভাবে সংকীর্ণ। চট্টগ্রাম থেকে সিলেট যাতায়াতের জন্য এটিই প্রধান সড়ক এবং প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ এটি ব্যবহার করেন।

সড়কটি ছয় লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে কাজ এগোয়নি বলে অভিযোগ করেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বললে প্রশাসনিক জটিলতার কথা জানানো হয় বলেও উল্লেখ করেন এই সংসদ সদস্য।

এ বিষয়ে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে নির্ধারিত বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘সেটিই সবচেয়ে যথাযথ উপায় হবে। তখন মাননীয় মন্ত্রী জবাব দেবেন এবং তা কার্যপদ্ধতি অনুযায়ী সম্পন্ন হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com