1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

টেকনাফে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ১২:১৯ এএম

টেকনাফে ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

রবিবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম দেলোয়ার হোসাইন (৩৬)। তিনি টেকনাফ থানার হোয়াইকং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম সাতঘরিয়াপাড়া (কাছারপাড়া) এলাকার নুরুল ইসলামের ছেলে।

​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত দেলোয়ার হোসাইন কক্সবাজারের রামু থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত কর্তৃক ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল দমদমিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

​গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com